একুশের দুপুর ২০০০ পর্বে

একুশে টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ‘একুশের দুপুর’-এর দুই হাজারতম পর্ব ৯ অক্টোবর বুধবার প্রচারিত হবে। একুশে টিভি ২০০০ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরুর দিন থেকেই এ অনুষ্ঠানটির প্রচার শুরু করেছিলো। সাদিয়া আফরিন, আরিফা আখতার নিপা ও সুবর্ণা নওয়াদীরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাসুদুল হাসান রনি।


প্রযোজক রনি গ্লিটজকে বলেন, ‘২০০০তম পর্ব উপলক্ষে ভিন্নভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এতে যোগ করা হয়েছে দর্শক প্রতিক্রিয়া, শুভেচ্ছা, ফিরে দেখা-১ ও ২, নেপথ্যের কলা-কুশলীদের নিয়ে তথ্যচিত্র, শ্রদ্ধাঞ্জলি এবং অনুষ্ঠান নির্মাণ নিয়ে ক্যারিকেচার।’

রনি আরো বলেন, ‘সংস্কৃতি জগতের নানা খবরাখবর, দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি, অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতার আহ্বান এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তির সঙ্গে খোলামেলা কথা নিয়ে সাজানো এ অনুষ্ঠানটি একুশের স্টুডিও থেকে সরাসরি স¤প্রচারিত হয় প্রতিদিন দুপুর ১২টায়।’

অনুষ্ঠানটি দুই বছর সম্প্রচার করার পর ২০০২ সালের ২৯ আগস্ট একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষিত হয়। পরবর্তীতে ২০০৭ সালের ২৯ মার্চ কেবল স্যাটেলাইট স¤প্রচার শুরু হলে এ অনুষ্ঠানটি আবার প্রচার শুরু হয়।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment