মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে রুহির শুরু




মডেল-অভিনেত্রী দীলরুবা ইয়াসমিন রুহি ‘সংগ্রাম’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রযাত্রা শুরু করলেন। ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশী নির্মাতা মানজুর  আলী পরিচালিত এ সিনেমায় রুহির বিপরীতে অভিনয় করছেন ঢাকাই সিনেমার অভিনেতা আমান রাজ। ১০ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে সিলেট জেলার জগন্নাথপুর এলাকায়।

৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ‘হোটেল ৭১’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগ্রাম সিনেমার কাহিনী, পরিচালনা ও প্রযোজনা করছেন মানজুর আলী। চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধ নানাভাবে উঠে আসবে। সিনেমার সংলাপে বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করা হবে।

সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক অভিনেতা-অভিনেত্রীসহ উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম খসরু।


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment