ঈদে ৯ চ্যানেলেই চয়নিকা


এবারের ঈদুল ফিতরে নয়টি টিভি চ্যানেলে নির্মাতা চয়নিকা চৌধুরীর তৈরি নাটক এবং টেলিফিল্ম প্রচারিত হবে। গত ঈদে প্রচারিত হয়েছিলো মোট সাতটি ফিকশন। ইতোমধ্যে বিভিন্ন চ্যানেলে এ পরিচালকের প্রায় দেড়শ’ নাটক প্রচারিত হয়েছে।

চয়নিকা গ্লিটজকে বলেন, ‘আমি চেষ্টা করি, আমার নিজের মানটি ধরে রেখে কাজ করতে। আর মানুষ পছন্দ করেন বলেই টিভি চ্যানেলগুলো আমার নাটকের প্রতি আগ্রহী।’

চয়নিকা আরো জানান, ‘বিটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে নাটক ‘মানুষ মাত্র দু’জন’ এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তারিন এবং আজিজুল হাকিম। এনটিভিতে প্রচার হবে মাহফুজ-তারিন অভিনীত ‘বছর কুড়ি পরে’। মাছরাঙায় দেখা যাবে মাহফুজ-ফারাহ রুমা অভিনীত এখনও মুষলধারে বৃষ্টি পড়ে।

এ ছাড়াও চ্যানেল নাইনে থাকছে ১০জন তারকা শিল্পী অভিনীত ব্যয়বহুল নাটক ‘ধ্রুবতারা’। বৈশাখীতে আসবে অপূর্ব-মোনালিসা অভিনীত ‘বৃষ্টি ও তুমি’। জিটিভিতে প্রচার হবে তারিন-আনিসুর রহমান মিলন অভিনীত ‘সমুদ্দুর’। একুশে টিভিতে প্রচারের তালিকায় আছে অপূর্ব-মোনালিসা অভিনীত ‘প্রজাপতির রং’। চ্যানেল আইতে প্রচার হবে অপূর্ব-তারিন অভিনীত ‘ফুলের বয়স’ এবং এটিএন বাংলায় প্রচার হবে মাহফুজ-তারিন অভিনীত টেলিফিল্ম ‘ভালোবাসার ঘ্রাণ’।



Thart পারছন সিঙ্গুলার number ফটো, শারিকা ফটো, শখ ফটো...



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment