ঈদে টিভিতে মৌসুমী, পপি, পূর্ণিমা ও নিপুণ



অভিনেত্রী মৌসুমী, পপি, পূর্ণিমা এবং নিপুণ এবারের ঈদে টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে মৌসুমী একটি করে নাটক ও টেলিফিল্ম, পপি দু’টি নাটকে, পূর্ণিমা নাটক-টেলিফিল্ম মিলে তিনটিতে এবং নিপূণ তিনটি নাটকে অভিনয় করেছেন।



মৌসুমী বলেন, অনুরূপ আইচের লেখা এবং এহসান বাপ্পীর পরিচালনায় ‘এন্টিভাইরাস’ নাটকে অভিনয় করেছি। এটি প্রচার হবে বাংলাভিশনে ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে ৮টায়। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন মারজুক রাসেল। পার্থ সরকারের রচনা ও পরিচালনায় ‘ টু বি অর নট টু বি’ নামের আরেকটি টেলিফিল্মে অভিনয় করেছি। এতে আমরা সঙ্গে দেখা যাবে অভিনেতা সজলকে। ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ৯টায় টেলিফিল্মটি চ্যানেল ২৪-এ প্রচারিত হবে।


পপি বলেন, দু’টি নাটকে অভিনয় করেছি। বি ইউ শুভর পরিচালনায় আমি ও সজল অভিনীত ‘প্রহর’ নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৮টায়। মেজবাহ শিকদারের রচনা ও পরিচালনায় ‘গোধূলি কোণে দেখা আলো’ নাটকে আমরা বিপরীতে অভিনয় করছেন সজল।



পূর্ণিমা বলেন, নাটক-টেলিফিল্ম মিলিয়ে মোট তিনটি কাজ করেছি। এর মধ্যে হুমায়ূন আহমেদের লেখা ‘যদি ভালো না বাসো তো দিও না মন’ নাটকে অভিনয় করেছি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার নাটকে অভিনয় করেছি। এটি পরিচালনা করেছেন রায়হান খান। চ্যানেল আইতে ঈদের দিন বেলা ১২টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। আরো দু’টি নাটকে অভিনয় করেছি। ‘যেন কেমন’ নামের নাটকটি পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং এসএ হক অলীক পরিচালনা করেছেন ‘বাসবই ভালো’।



নিপুন বলেন, ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে অভিনয় করেছি ‘বালকটি ভুল করিয়া ভুল বই পড়িয়াছিল’ নামের নাটকে। এটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে। ঈদের অন্য দু’টি নাটক হলো, একদা বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। এটি দেখা যাবে বাংলাভিশনে। এছাড়া ‘ব্ল্যাক কফি’ প্রচারিত হবে চ্যানেল নাইনে।



এবার পরিচালনায় সানী-মৌসুমীর পুত্র স্বাধীন



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment